০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধূমপানের দৃশ্যের সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্পর্ক নেই: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’— এমন শিরোনামে প্রকাশিত সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ফটোকার্ড প্রসঙ্গে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি এক তথ্য বিবরণীতে বোর্ড জানায়, প্রচারিত শিরোনাম ও অতিথিদের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের কারণে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিবরণীতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের যৌথ আয়োজনে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য নিরুৎসাহিত করা এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

বোর্ড স্পষ্টভাবে জানায়, ‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না’— এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি। এমনকি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও উক্ত সভা বা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই।

এছাড়া সংশ্লিষ্ট সংবাদে বোর্ডের ভাইস চেয়ারম্যানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়। তিনি ‘সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’— এমন কোনো বক্তব্য দেননি। বরং তার বক্তব্য ছিল, সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড তার দায়িত্ব পালন করবে।

বোর্ডের দাবি, মানস কর্তৃক প্রকাশিত প্রেস রিলিজে বিভ্রান্তিকর শিরোনাম ও বক্তব্য উপস্থাপনের কারণেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বোর্ড তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে। ইতোমধ্যে মানস তাদের ভুল স্বীকার করে সংশোধিত প্রেস রিলিজ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:৪৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
৪৮ Time View