আবার প্রেমে লামিন ইয়ামাল?
লামিন ইয়ামালের প্রেমজীবন নিয়ে বরাবরই কৌতূহল থাকে বার্সেলোনা সমর্থকদের মধ্যে। এর আগে আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ানোর সময় তার পারফরম্যান্সে ভাটা পড়েছিল বলে অনেকের ধারণা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের অসন্তোষও দেখা যায়। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ইয়ামাল আবার ছন্দে ফেরেন।
এবার গুঞ্জন উঠেছে, ইয়ামাল নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। শোনা যাচ্ছে, তার বর্তমান ঘনিষ্ঠজন ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণী লিলি রোল্যান্ড। বার্সেলোনার এই তরুণ স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে সম্ভাব্য সম্পর্কের খবর ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিলির অনুসারী সংখ্যা ৪০ লাখের বেশি। অনেকেই ধারণা করছেন, তিনিই এখন ইয়ামালের হৃদয়ের কাছের মানুষ।
লন্ডনে বেড়ে ওঠা লিলি ফ্যাশনপ্রেমী হিসেবে পরিচিত। ভ্রমণ ও বিউটি–কনটেন্ট তৈরিতেও তিনি সক্রিয়।
সম্প্রতি ইয়ামালকে ঘিরেই তার আগ্রহ বেশি বলে অনেকে মনে করছেন। যদিও দুজনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্ট এবং লিলির বারবার বার্সেলোনা সফর নতুন করে জল্পনা বাড়িয়েছে।
এ ছাড়া অনলাইনে দুজনের সক্রিয় উপস্থিতি ও পারস্পরিক যোগাযোগও গুঞ্জনকে আরও জোরালো করেছে।


























