০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা: জল্পনা-কল্পনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যমে

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় জাহের আলভী শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং দ্রুত দেশে ফিরছেন।

ইকরার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা ছড়িয়ে পড়ে। দাম্পত্য জীবনে মনোমালিন্যের বিষয়টি নিয়ে গুঞ্জন উঠেছে। ঘটনার এক দিন আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে জাহের আলভী লিখেছিলেন, ‘ভুল করলে মাফ মেলে, কিন্তু মুক্তি মেলে না।’ ওই পোস্টের মন্তব্যে ইকরাও প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘অভিনন্দন! ভুল করলে মাফ মেলে না, মুক্তিও মিলে না। ভুল স্বীকার করতে পারলা! আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাটছ কেন!’

এ পোস্ট ও মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা তৈরি হয়েছে। পাশাপাশি নেপালে সহকর্মী ইফফাত তিথির সঙ্গে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঘটনাও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এসব ঘটনার মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন।

উল্লেখ্য, ভালোবেসে ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

দ্রষ্টব্য: আত্মহত্যা একটি সংবেদনশীল বিষয়। এ ধরনের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত ও নিশ্চিত তথ্যের আগে কোনো উপসংহারে পৌঁছানো থেকে বিরত থাকা জরুরি। মানসিক সংকটে থাকলে পরিবার, বন্ধু বা পেশাদার সহায়তা নেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০১:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১১৯ Time View