০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে চিকিৎসাধীন কারাবন্দি ছাত্রলীগ নেতার মৃত্যু

শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্রলীগ–এর দুমকী উপজেলা শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শফিকুল ইসলাম খান পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে। তিনি দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

পটুয়াখালী জেলা কারাগার–এর নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া জানান, শফিকুল দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে আগে বরিশাল ও ঢাকায় পাঠানো হয়েছিল। পরে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, তার হার্টে ব্লক ধরা পড়েছিল এবং নিয়মিত চিকিৎসার জন্য বাইরে পাঠানো হতো। শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে বরিশালে পাঠানো হলে সেখানেই তিনি মারা যান। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারাগার সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্টরা জানান, তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
৬৪ Time View