০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জি সিনে অ্যাওয়ার্ডে ‘পারফর্মার অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন রাকুল

দীর্ঘদিন পর আবারও জি সিনে অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। ‘ডে ডে প্যায়ার দে ২’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ‘পারফর্মার অব দ্য ইয়ার’ পুরস্কার।

পুরস্কার হাতে নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন রাকুল। তিনি জানান, বহু বছর পর পাওয়া এই সম্মান তার জন্য সত্যিই বিশেষ। সিনেমাটির যাত্রা তার হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাকুল কৃতজ্ঞতা জানান নির্মাতা লাভ রঞ্জনসহ প্রযোজক ও পুরো টিমকে। সহ-অভিনেতা অজয় দেবগন ও আর মাধবনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাদের ‘দারুণ সহ-অভিনেতা ও আরও ভালো মানুষ’ বলে উল্লেখ করেন রাকুল।

এছাড়া পুরো কলাকুশলী দল ও ব্যক্তিগত টিমের প্রতিও ধন্যবাদ জানান এই অভিনেত্রী। দর্শকদের ভালোবাসা, শুভেচ্ছা ও সমর্থনের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দর্শকদের ভালোবাসাই প্রতিটি পুরস্কারকে অর্থবহ করে তোলে।

সবশেষে রাকুল বলেন, এই স্বীকৃতি তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৭২ Time View