০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চিত!

পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই শঙ্কা। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফর চূড়ান্ত করা হবে। ভ্রমণসংক্রান্ত অনিশ্চয়তা বা নিরাপত্তা ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশে আসবে। এ কারণেই সিরিজের দল ঘোষণায় বিলম্ব হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নেয়  পাকিস্তান। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ সফরে পাকিস্তান দলে বড় পরিবর্তন আসতে পারে। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের মতো কয়েকজনের জায়গা নিয়েও আলোচনা চলছে। মূল লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল পুনর্গঠন। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শাহিন শাহ আপ্রিদি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ১৪ দলের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। 

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১২:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৫১ Time View