০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর বিচ্ছেদের আবেদন ঘিরে আলোচনার মাঝেই প্রথমবার মুখ খুললেন বিজয়

ছবিঃ সংগ্রহীত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয়কে ঘিরে কয়েকদিন ধরেই ব্যক্তিজীবন নিয়ে জোর আলোচনা চলছে। মূলত তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর থেকেই বিষয়টি সামনে আসে। ঘটনার পর প্রথমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বিজয়। তবে সেখানে ব্যক্তিগত সংকট নিয়ে কোনো মন্তব্য না করে ভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

সোমবার (২ মার্চ) তিনি তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিলনাড়ু ও পুদুচেরির দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন। পরীক্ষার্থীদের ভয় ও উদ্বেগ ঝেড়ে ফেলে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি উচ্চশিক্ষায় সাফল্য কামনা করে লেখেন— “সব ঠিক হবে, জয় নিশ্চিত।”

যদিও পোস্টে ডিভোর্স প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি, তবুও ভক্তদের মধ্যে তা নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, ব্যক্তিগত বিষয় এড়িয়ে আপাতত সামাজিক ও রাজনৈতিক বার্তাতেই গুরুত্ব দিচ্ছেন এই তারকা।

উল্লেখ্য, সঙ্গীতা চেঙ্গালপাট্টুর জেলা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। আবেদনে তিনি অভিযোগ করেন, বিজয় এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, যা তার মানসিক কষ্ট ও দাম্পত্য সম্পর্কে ভাঙনের কারণ হয়েছে। তিনি তাদের সম্পর্ককে “অপরিবর্তনীয়ভাবে ভেঙে গেছে” বলে উল্লেখ করে স্থায়ী ভরণপোষণ ও নিজ বাসভবনে বসবাসের অধিকার দাবি করেছেন।

বিজয় ১৯৯৮ সালে যুক্তরাজ্যে সঙ্গীতাকে বিয়ে করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে হিন্দু রীতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়।

এ পর্যন্ত ৬৮টি সিনেমায় অভিনয় করেছেন বিজয়। তবে বর্তমানে তিনি অভিনয় থেকে সরে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘তামিলগা ভেত্রি কাজগাম’-এর প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। ৬৯তম চলচ্চিত্র ‘জানা নায়াগান’-এর মাধ্যমে সিনেমা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেও সেন্সর জটিলতার কারণে ছবিটির মুক্তি এখনও অনিশ্চিত। রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই ব্যক্তিগত জীবনের এই পরিস্থিতি নতুন করে তাকে আলোচনায় এনেছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৪৫ Time View