০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি খেলায় কোন দেশের ক্রিকেটাররা কত পারিশ্রমিক পান

বিশ্বে ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও ক্রিকেটের জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে। টেস্ট ক্রিকেটকে বলা হয় আদি ও ঐতিহ্যবাহী ফরম্যাট, তবে দর্শকপ্রিয়তায় এখন সবার ওপরে টি-টোয়েন্টি। দ্রুত ফলাফল আর রোমাঞ্চকর লড়াইয়ের কারণে এই ফরম্যাটের গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে ব্যাপক।

টি-টোয়েন্টির জনপ্রিয়তা বিবেচনায় ২০০৭ সালে শুরু হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। বর্তমানে এই আসর বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় ইভেন্টে পরিণত হয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ। সংযুক্ত আরব আমিরাতে নিয়মিত আয়োজন করা হয় টি-টেন টুর্নামেন্টও।

একসময় খেলাধুলা ছিল কেবল বিনোদনের মাধ্যম। কিন্তু এখন ক্রীড়াঙ্গনে এসেছে পেশাদারিত্ব, বেড়েছে বাণিজ্যিক মূল্য। ফলে আন্তর্জাতিক ম্যাচ খেলেই বিপুল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন ক্রিকেটাররা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে বিভিন্ন দেশের ক্রিকেটারদের ম্যাচ ফি (প্রতি ম্যাচ) আনুমানিকভাবে নিম্নরূপ—

  • অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা পান প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।
  • ইংল্যান্ডের ক্রিকেটাররা পান প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা।
  • শ্রীলঙ্কার ক্রিকেটাররা পান প্রায় ৩ লাখ ৩৪ হাজার টাকা।
  • ভারতের ক্রিকেটাররা একটি ম্যাচ খেলে পান প্রায় ৩ লাখ টাকা।
  • নিউজিল্যান্ডের ক্রিকেটাররা পান প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।
  • বাংলাদেশের ক্রিকেটাররা পান প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
  • পাকিস্তানের ক্রিকেটাররা পান প্রায় ১ লাখ ২১ হাজার টাকা।
  • জিম্বাবুয়ের ক্রিকেটাররা পান প্রায় ৬৭ হাজার টাকা।
  • আফগানিস্তানের ক্রিকেটাররা পান প্রায় ৪২ হাজার টাকা।

উল্লেখ্য, এসব অঙ্ক বোর্ডভেদে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে ক্রিকেটাররা আরও বড় অঙ্কের আয় করে থাকেন, যা তাদের মোট উপার্জনকে অনেকগুণ বাড়িয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৪৫ Time View