০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৪

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার বিকেলে পেলাগাজী দীঘি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। আহত ১৪ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম জানান, বাসটি বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া নিয়ে বোয়ালখালী থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে গিয়েছিল। ফেরার পথে পেলাগাজী দীঘি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীসহ তিনজন নিহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০২:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
৮৩ Time View