০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত

সিলেট নগরীতে একটি পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহকের ছুরিকাঘাতে আহত হয়েছেন পাম্পের এক কর্মী। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

আহত কর্মীর নাম মিঠু গোয়ালা। ঘটনার পর তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র।

পুলিশ জানায়, ইফতারের ঠিক আগে এক ব্যক্তি তেল নিতে পেট্রোল পাম্পে আসেন। তখন ইফতারের সময় ঘনিয়ে আসায় কর্মীরা তেল দিতে অপারগতা প্রকাশ করলে তাদের সঙ্গে ওই ব্যক্তির কথা-কাটাকাটি হয়।

পরে ইফতার শেষে ওই ব্যক্তি আবার পাম্পে ফিরে এসে কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, আহত পাম্পকর্মী বর্তমানে শঙ্কামুক্ত আছেন। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
১৫৬ Time View