০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধনী তারকাদের তালিকায় শীর্ষে শাহরুখ খান

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের প্রভাব ধরে রেখেছেন অভিনেতা শাহরুখ খান। ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘পাঠান’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি বড় সাম্রাজ্য।

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে ‘পাঠান’ নির্মাণ করেছিলেন। এ সিনেমায় শাহরুখের মেয়ে সুহানা খানের বড়পর্দায় অভিষেক ঘটছে। ছবিতে আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর ও জ্যাকি শ্রফ।

২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্টে আবারও ধনী তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও ব্র্যান্ডের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন তিনি।

তার আয়ের বড় উৎসের মধ্যে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ। এছাড়া ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ব্যবসাতেও তিনি সফলভাবে যুক্ত আছেন।

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি। এর ফলে তিনি বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবেও অবস্থান ধরে রেখেছেন।

৫ মার্চ প্রকাশিত এ তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত সম্পদের হিসাব ধরা হয়েছে। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিলিয়নিয়ারের সংখ্যায় ভারত তৃতীয় স্থানে রয়েছে, যেখানে মোট ৩০৮ জন বিলিয়নিয়ার আছেন। এর আগে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র।

তবে গত বছরের তুলনায় তার সম্পদ কিছুটা কমেছে। ২০২৫ সালে শাহরুখ খানের সম্পদ ছিল প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

এবারের তালিকায় তার সঙ্গে সংগীতজগতের বড় তারকারাও রয়েছেন। যেমন জে জেড, যার সম্পদ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। পপ তারকা টেইলর সুইফটের সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং রিহানার সম্পদ প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৭ Time View