০৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা সমাজের জন্য ভয়ংকর বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শ্রী শ্রী শ্যাম সুন্দর আখড়ায় সনাতন ধর্মালম্বীদের ৩২ প্রহর অখণ্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, যারা সাম্প্রদায়িকতা ছড়াতে চায় তারা সমাজে মৌলবাদের বিষ ছড়াতে চায় এবং এরা অত্যন্ত বিপজ্জনক। মাঝে মাঝে এ ধরনের প্রবণতা সমাজে অভিশাপ হয়ে দেখা দেয়। ঠিক নির্বাচনের আগেও এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ অনুসরণ করেই তিনি রাজনীতি করে আসছেন।

এ সময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:১৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৬ Time View