০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ে ঘরবাড়ি ও ফসল লণ্ডভণ্ড

নেত্রকোনার পূর্বধলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া প্রায় ২৫ মিনিটের এই শিলা ও ঝড়ে সদর, আগিয়া, হোগলা, ঘাগড়া, বিশকাকুনী, ধলামূলগাঁও ও নারান্দিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, টিনের চালা ভেঙে গেছে, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাগড়া ইউনিয়নের বাসিন্দা তানিয়া আক্তার বলেন, “ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে টিনের চালার ওপর এমন শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল পাথর ছুঁড়ে মারা হচ্ছে।” কৃষক মো. আইনউদ্দিন খাঁ জানান, বোরো ধানের ক্ষতি হয়েছে, অনেক জায়গায় গাছ ভেঙে ঘরের ওপর পড়েছে।

আগিয়া ইউনিয়নের মোশাররফ তালুকদার বলেন, এ ধরনের শিলাবৃষ্টি আগে খুব কম দেখেছেন। পূর্বধলা সদর ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল হক ভূঁইয়া সতর্ক করেছেন, বোরো ধান ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

ঝড়ের কারণে জারিয়া লোকাল ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। বারধার এলাকায় রেললাইনের ওপর ভেঙে পড়া গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আকরম হোসেন জানান, বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি ফিডারে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ আছে, দ্রুত লাইন সংস্কার করা হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৮:২০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
২৪ Time View