০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতার

নাশকতার মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মো. নায়েব আলী খান (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

নায়েব আলী খান ওই এলাকার মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে এবং মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ১৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় দায়ের করা নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, ওই ঘটনার সময় মহাসড়কে গাছ ফেলে এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরদিন কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১১:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২২ Time View