০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড়ের নিচে উদ্ধার মা-মেয়ের লাশ

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে মা ও মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মারমা (৪)। তারা মেঘলা কানাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে রমেসিং তঞ্চগ্যা ও তার মেয়ে বৃষ্টি মারমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে মেঘলা লালমোহন বাগান এলাকার তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বান্দরবানের এএসপি মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২৪ Time View