০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত গান নিষিদ্ধ, নিজের ব্যাখ্যা দিলেন নোরা

বলিউড তারকা নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। শেষ পর্যন্ত এই বিতর্কের জেরে গানটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমার এই গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে দর্শকদের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন নোরা ফাতেহি। তিনি দাবি করেন, গানটির হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তার কোনো ধারণা ছিল না।

নোরা জানান, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার ‘সারসি নিন্না’ নামের একটি গানের শুটিং করেছিলেন। বড় বাজেটের কাজ এবং সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্ত থাকায় তিনি এতে অংশ নিতে আগ্রহী ছিলেন। তবে পরবর্তীতে এটি ‘সরকে চুনর’ নামে হিন্দিতে প্রকাশ পাবে এবং এর লিরিক্স নিয়ে বিতর্ক তৈরি হবে—এটা তিনি আগে জানতেন না।

অভিনেত্রী বলেন, হিন্দি সংস্করণ প্রকাশের পর এর উপস্থাপন ও গানের কথাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা তার অজানা ছিল। তিনি স্পষ্ট করে জানান, তিনি কোনো কুরুচিপূর্ণ বা বিতর্কিত বিষয়কে সমর্থন করেন না।

জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হন। এ অবস্থায় নোরা ভক্তদের উদ্দেশে বলেন, গানের পেছনের প্রকৃত ঘটনা বোঝার চেষ্টা করতে এবং ভুল ধারণা না নিতে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, কেউ যেন গানটি শেয়ার করে আরও ছড়িয়ে না দেন।

বর্তমানে গানটি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। যদিও নোরার ব্যাখ্যা ভক্তদের কিছুটা পরিষ্কার ধারণা দিয়েছে, তবুও গানটি ঘিরে বিতর্ক এখনো পুরোপুরি থামেনি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
২৪ Time View