০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শতাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। জানা গেছে, প্রায় ২০ বছর ধরে এখানে এভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

শুক্রবার সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি বাড়ির আঙিনায় এ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। এতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

মুসল্লিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই একসঙ্গে একই দিনে ঈদের নামাজ আদায় করতে পারবেন। অনেকেই দূর-দূরান্ত এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে নামাজ পড়তে আসেন।

ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, তারা সৌদি আরবকে অনুসরণ করে নয়, বরং কুরআন-হাদিসের আলোকে নির্ধারিত দিন অনুযায়ী ঈদ উদযাপন করছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
১৪ Time View