০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোকে ছাড়াই প্রীতি ম্যাচে নামছে পর্তুগাল

এই মাসের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। শুক্রবার (২০ মার্চ) দল ঘোষণা করেছেন প্রধান কোচ রবার্তো মার্টিনেজ।

ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এই দুই ম্যাচের কোনোটিতেই খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের আগে এটি দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ।

গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল ফাইহার বিপক্ষে ম্যাচে চোট পান রোনালদো। সেদিন তিনি ৮১ মিনিট খেলে মাঠ ছাড়েন। পরে ক্লাব জানায়, তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।

ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, তিনি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে চোটের মাত্রা বা মাঠে ফিরতে কত সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ৪৮ দলের অংশগ্রহণে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ।

৪১ বছর বয়সী রোনালদোর জন্য এটি সম্ভবত শেষ বিশ্বকাপ। তার সাম্প্রতিক চোট নিয়ে কিছু শঙ্কা তৈরি হলেও কোচ জানিয়েছেন, বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে কোনো উদ্বেগ নেই।

গত দুই সপ্তাহে মাদ্রিদে চিকিৎসা নেওয়ার পরও জাতীয় দলের হয়ে খেলার মতো ফিটনেসে ফিরতে পারেননি তিনি।

আগামী ২৮ মার্চ মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর যুক্তরাষ্ট্রের আটলান্টায় স্বাগতিক দলের বিপক্ষে মাঠে নামবে তারা।

২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রে আর খেলা হয়নি রোনালদোর। সর্বশেষ সে বছর রিয়াল মাদ্রিদের প্রাক-মৌসুম সফরে সেখানে খেলেছিলেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগাল তাদের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। আগামী ১৭ জুন আন্তঃমহাদেশীয় প্লে-অফ জয়ী একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। ‘কে’ গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
২৪ Time View