০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমানের চেলসিতে খেলা নিয়ে সমালোচনা, ব্যাখ্যা প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল আগ্রহ এবং চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে রোববার (২২ মার্চ) দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

আমিনুল হক জানান, জাইমা রহমান লন্ডনে স্কুলে পড়াকালীন ফুটবল খেলতেন। সেই সময়ই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দেশের সাবেক এই গোলরক্ষক বলেন, বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকেই জেনেছেন।

তিনি আরও বলেন, যদিও স্কুল পর্যায়ে এমন সুযোগ এসেছিল, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মেয়েকে পড়াশোনায় মনোযোগ দিতে উৎসাহিত করেন।

প্রতিমন্ত্রী জানান, একবার মিরপুরে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে গোলকিপিং নিয়ে তার আলাপ হয়। সে সময় জাইমা তাকে বলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ তিনি উল্লেখ করেন, লম্বা হওয়ার কারণে গোলরক্ষক হিসেবে জাইমার দক্ষতা ছিল।

আমিনুল হক বলেন, ইউরোপে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ। জাইমা রহমানের ক্ষেত্রেও খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত শিক্ষাজীবনকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তিনি পুরো বিষয়টি স্পষ্ট করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:১৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২৩ Time View