০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএলে খেলতে পাকিস্তান গেলেন চার টাইগার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর এবারের আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার।

পিএসএলে খেলতে আজ সোমবার সকালে পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে গেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে।

এদিকে, সামনে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ত সূচি। আগামী ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটারদের পূর্ণ সময়ের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জানা গেছে, রিশাদ, শরিফুল, রানা এবং তামিমকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। অন্যদিকে ইমন খেলতে পারবেন ২১ এপ্রিল পর্যন্ত।

বিশেষ ব্যবস্থায় দুই ধাপে এনওসি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম ধাপে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পিএসএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৮:১৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২৫ Time View