০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের কার প্রেমে পড়লেন পরিণীতি?

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া আবারও প্রেমে পড়েছেন—এমনই ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে চমক তৈরি করেছেন তিনি। তবে বিষয়টি ঘিরে তৈরি হওয়া জল্পনার অবসানও ঘটিয়েছেন নিজেই।

সম্প্রতি স্বামী রাঘব চাড্ডা-কে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এই অভিনেত্রী। কখনো সমুদ্রপাড়ে, আবার কখনো ব্যাংককের চায়না টাউনে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। বিয়ের পর থেকেই দিল্লি-মুম্বাই যাতায়াত করলেও, মা হওয়ার পর এখন স্থায়ীভাবে দিল্লিতেই সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে, হঠাৎই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভ্যানিটি ভ্যানের ছবি শেয়ার করে পরিণীতি লেখেন, “কখনো কখনো সহ-অভিনেতার প্রতি ভালো লাগা তৈরি হয়।” এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় নানা জল্পনা—তবে কি নতুন কারও প্রেমে পড়লেন অভিনেত্রী?

তবে খুব বেশি সময় রহস্য রাখেননি তিনি। ছবিতে দেখা যায় ভ্যানিটি ভ্যানের বাইরে লেখা রয়েছে রাঘব চাড্ডার নাম। অর্থাৎ স্বামীর সঙ্গেই কোনো অনুষ্ঠানে গিয়ে এমন মজার পোস্ট করেছেন তিনি। এতে পরিষ্কার, রাঘবই তার ‘সহ-অভিনেতা’ বা সহকর্মী।

উল্লেখ্য, নিজের পডকাস্টেও একাধিকবার স্বামীর সাক্ষাৎকার নিয়েছেন পরিণীতি। ফলে এবার বাস্তব জীবনের পর্দা পেরিয়ে কি তারা একসঙ্গে ‘রিল’ লাইফেও জুটি বাঁধবেন—সে প্রশ্ন এখন ভক্তদের মনে। যদিও এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

তবে একটি বিষয় স্পষ্ট—সামাজিক মাধ্যমে প্রায়ই রাঘবকে নিজের ‘হিরো’ বলে উল্লেখ করে তাদের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করে থাকেন পরিণীতি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৮:১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২২ Time View