নিখোঁজের একদিন পর পুকুরে মিলল যুবকের ম*র*দে*হ
মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে রাজিন ইয়াসার সামির (২২) মরদেহ উদ্ধার করা হয়।
নি/হ/ত সামি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সামির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজে পেতে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত সামি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


























