০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিলমারীতে প্রথম কার্যদিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস

কুড়িগ্রামের চিলমারী উপজেলার অফিসপাড়ায় ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসেই কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি শেষে ২৪ মার্চ মঙ্গলবার অফিস খোলার কথা থাকলেও বাস্তবে বেশ কয়েকটি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল না।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়, তথ্য সেবা কর্মকর্তার কার্যালয় ও পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনসহ কয়েকটি দপ্তর তালাবদ্ধ রয়েছে।

অন্যদিকে কিছু অফিস খোলা থাকলেও উপজেলা মৎস্য অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী এবং ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তাসহ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে উপস্থিত পাওয়া যায়নি।

দীর্ঘ ছুটির পর বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। অনেকেই প্রয়োজনীয় সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ছুটির পর কেন সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিসে উপস্থিত হননি, সে বিষয়ে তিনি অবগত নন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৫৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১৫ Time View