০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৫ এপ্রিল থেকে সারা দেশে একযোগে এই পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৫ মার্চ) প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সূচি নির্ধারণ করা হয়েছে।

দেশের তিন পার্বত্য জেলা (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ছাড়া অন্যান্য সব জেলায় ১৫ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা আড়াই ঘণ্টা করে চলবে।

অন্যদিকে পার্বত্য তিন জেলায় ভিন্ন সূচি নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৭ এপ্রিল প্রাথমিক গণিত দিয়ে পরীক্ষা শুরু হবে। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৬:৫০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
২২ Time View