০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাকে হারানোর শোক ভুলতে পারেননি পূজা চেরি, আবেগঘন পোস্ট

এ এইচ রানা । বিনোদন ডেস্ক

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি মাকে হারানোর দুই বছর পূর্ণ হলেও সেই শোক এখনো ভুলতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি মায়ের প্রতি গভীর ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেছেন।

পোস্টে পূজা লিখেছেন, ‘আজ তোমাকে ছাড়া দুই বছর। মামুনি, সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।’

তিনি জানান, এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেলেও মায়ের জন্য তার অপেক্ষা বদলায়নি। প্রতিটি মুহূর্তে তিনি মাকে নতুন করে অনুভব করেন।

পূজা চেরি লিখেছেন, ‘কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না—শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই। কারণ তুমি ছাড়া কেউ আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না।’

মাকে হারানোর পর নিজের জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারিয়েছেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার মা ছিলেন তার সুখ-দুঃখের সবচেয়ে কাছের মানুষ।

আবেগঘন এই পোস্টে পূজা আরও বলেন, ‘আজও আকাশের দিকে তাকালে মনে হয়, দূরের কোনো তারায় তুমি আছো। আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো।’

শেষে তিনি লেখেন, ‘তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি।’

তার ভাষায়, দুই বছর পার হলেও মাকে হারানোর কষ্ট এখনো প্রথম দিনের মতোই তীব্র।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৭:১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৩১ Time View