মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ
মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেন। ক্লাব কর্তৃপক্ষও জানিয়েছে, নয় বছরের পথচলার ইতি টানছেন এই তারকা।
২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন তিনি। এই পরিসংখ্যানে লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।
লিভারপুলের জার্সিতে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন সালাহ। ২০১৯-২০ ও ২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন।
ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘দুর্ভাগ্যবশত সেই সময় এসে গেছে। এটি আমার বিদায়ের প্রথম পর্ব। মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব। আমি কখনো ভাবিনি এই ক্লাব, শহর ও মানুষগুলো আমার জীবনের এতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি একটি আবেগ ও ইতিহাস।


























