০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি কার্যালয়ের সামনে দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৪) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক (২০) নামে একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) সংঘর্ষ হয়। এর জেরে মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

সংঘর্ষে দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী এবং শেখপুর গ্রামের পক্ষে মিতুল নেতৃত্ব দেন বলে জানা গেছে।

ঘটনার সময় পথচারী আব্দুর রহিম বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় মানিককে প্রতিপক্ষের লোকজন চেইন দিয়ে পিটিয়ে আহত করে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ জানান, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উভয় পক্ষ সরে যায়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০৫:৩৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
১৯ Time View