০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের সিনেমায় প্রেক্ষাগৃহে দর্শকের ঢল

এ এইচ রানা । বিনোদন ডেস্ক

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও রঙিন করে তুলেছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া একাধিক নতুন সিনেমা। এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘রাক্ষস’ ও ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’—যা ঘিরে দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ।

ঈদের প্রথম দিন থেকেই সিনেমা হলগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বাংলা সিনেমাপ্রেমীদের উচ্ছ্বাস ও আগ্রহ যেন নতুন প্রাণ এনে দিয়েছে প্রেক্ষাগৃহে।

গ্যাংস্টারধর্মী গল্পে নির্মিত ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে, জীবনের সংগ্রামের গল্প নিয়ে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আফরান নিশো।

নারীকেন্দ্রিক গল্পে নির্মাতা রায়হান রাফী নিয়ে এসেছেন ‘প্রেশার কুকার’। প্রেমের গল্পে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এছাড়া, হুমায়ূন আহমেদ-এর উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তানিম নূর নির্মাণ করেছেন ‘বনলতা এক্সপ্রেস’। ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

ঈদের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে তারকাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। দর্শকদের উচ্ছ্বাস, হৈহুল্লোড় আর আনন্দঘন পরিবেশে মুখর ছিল সিনেমা হলগুলো।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:৩২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২৫ Time View