০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে আন্ডারওয়ার্ল্ডের দাপট: তারকাদের ভয়ংকর অভিজ্ঞতা

এ এইচ রানা । বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকের বলিউড যেমন ছিল সুপারহিট সিনেমার যুগ, তেমনি এর আড়ালে লুকিয়ে ছিল আন্ডারওয়ার্ল্ডের ভীতিকর প্রভাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ের নানা আতঙ্কজনক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন বরুণ ধাওয়ান। শুধু তিনি নন, শাহরুখ খান থেকে করণ জোহর—অনেকেই কখনো না কখনো প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।

বরুণ ধাওয়ান জানান, তার বাবা ডেভিড ধাওয়ান-এর কাছে নিয়মিত চাঁদাবাজির ফোন আসত। প্রথমদিকে বিষয়টি গুরুত্ব না দিলেও পরে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়। এমনকি একসময় হুমকিদাতা অস্ত্র নিয়ে অফিসে আসার কথাও জানায়, যার কারণে নিরাপত্তার জন্য পুরো পরিবারকে অন্যত্র সরে যেতে হয়েছিল।

‘কুছ কুছ হোতা হ্যায়’ সময়ের আতঙ্ক

পরিচালক ফারাহ খান জানান, ১৯৯৭ সালে প্রযোজক মুকেশ দুগ্গাল হত্যাকাণ্ডের পর পুরো বলিউডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় কুছ কুছ হোতা হ্যায় মুক্তির সময়ও আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি আসে। প্রিমিয়ার বাতিলের চিন্তা করা হলেও শেষ পর্যন্ত কড়া নিরাপত্তায় অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। প্রথম ছবির সাফল্যের আনন্দের চেয়ে তখন ভয়ই বেশি গুরুত্ব পেয়েছিল করণ জোহরের কাছে।

শাহরুখ খানকে সরাসরি হুমকি

সাংবাদিক অনুপমা চোপড়া-র বই ‘কিং অব বলিউড’-এ উঠে এসেছে আবু সালেম-এর হুমকির ঘটনা। একদিন শাহরুখের মাকে ফোন করে জানানো হয়, তার ছেলে কী পরেছে তাও তারা দেখতে পাচ্ছে, এবং নির্দিষ্ট দিনে সিনেমা মুক্তি পেলে তাকে গুলি করা হবে।

এই ঘটনায় তার মা ভীষণ আতঙ্কিত হলেও শাহরুখ ছিলেন দৃঢ়। তিনি মাকে আশ্বস্ত করে বলেন, “আমি একজন পাঠান, আমার কিছু হবে না।” তবে দীর্ঘদিন নজরদারিতে থাকা মানসিকভাবে অত্যন্ত চাপের ছিল বলেও পরে জানান এই তারকা।

সব মিলিয়ে, নব্বইয়ের দশকের বলিউড ছিল একদিকে সাফল্যের শিখর, অন্যদিকে অন্ধকার জগতের ছায়ায় ঢাকা এক ভয়ংকর সময়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
৬২ Time View