মাদারীপুরে পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি
মাদারীপুরে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম-এর নেতৃত্বে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান চালানো হয়। এর মধ্যে আড়িয়াল ফিলিং স্টেশন, খাঁন ফিলিং স্টেশন ও ইউসুফ ফিলিং স্টেশন উল্লেখযোগ্য।
তদারকিতে যা পাওয়া গেল
অভিযানে দেখা যায় কিছু ফিলিং স্টেশনে নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিকভাবে চলছে আবার কয়েকটি পাম্পে তেলের সরবরাহ শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রয়েছে
প্রশাসনের বার্তা
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের তদারকি চালানো হচ্ছে। কোথাও মজুতদারি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
জনভোগান্তি কমাতে প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


























