০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শোবিজ ছেড়ে ধর্মে মন, এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা; পাত্র কে?

বিনোদন ডেস্ক | ঢাকা

শোবিজের গ্ল্যামার জগৎকে অনেক আগেই বিদায় জানিয়েছিলেন ছোট পর্দার একসময়ের তুমুল জনপ্রিয় ও আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। এবার জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তিনি। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই সাবেক তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা মঙ্গলবার (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন লুবাবা।

ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্টের পর থেকেই নেটিজেন ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন আর ভালোবাসায় ভাসছেন তিনি।

আড়ালেই রইল পাত্রের পরিচয় বিয়ের খবরটি প্রকাশ্যে আনলেও নিজের জীবনসঙ্গীর পরিচয় আপাতত আড়ালেই রেখেছেন লুবাবা। পোস্টে শেয়ার করা ছবিতে বর-কনের মুখ স্পষ্ট করা হয়নি। ফলে তাঁর স্বামী কে বা তিনি কী করেন— তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও জল্পনাকল্পনা শুরু হয়েছে। পাত্রের বিষয়ে লুবাবা স্পষ্ট কিছু না জানানোয় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

গ্ল্যামার জগৎ থেকে বিদায় ও নতুন জীবন একটা সময় নিয়মিত নাটক ও বিজ্ঞাপনে দেখা যেত সিমরিন লুবাবাকে। তার অভিনয় ও ডায়লগ ডেলিভারি নেটিজেনদের মাঝে ব্যাপক চর্চিত ছিল। তবে গত কয়েক বছর ধরে শোবিজ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন তিনি। ঘনিষ্ঠজনদের মতে, বর্তমানে তিনি ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত জীবনকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন।

হঠাৎ করে লুবাবার এই বিয়ের খবরে ভক্তরা যেমন চমকে গেছেন, তেমনি তাঁর এই নতুন ও সুন্দর জীবনের জন্য শুভকামনাও জানাচ্ছেন সবাই।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৩:৩৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
৫২ Time View