০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানিয়া বৃষ্টির তৃতীয়বার অস্ত্রোপচার

ছবি : সংগৃহীত

অভিনয়ের ব্যস্ততার মাঝেই হঠাৎ জীবন যেন মোড় নেয় ভিন্ন দিকে। ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি ফেব্রুয়ারি থেকে লড়ছেন ব্রেন টিউমারের সঙ্গে, আর সেই লড়াইয়ের অংশ হিসেবে সম্প্রতি তার তৃতীয় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিজের জীবনের কঠিন অধ্যায়ের কথাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তানিয়া বৃষ্টি। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তৃতীয় অস্ত্রোপচারের খবর নিশ্চিত করে লিখেছেন, ‘৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে।

দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’

তানিয়া বৃষ্টির তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৭৬৫ Time View