০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসাৎ মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল-কে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোববার (৫ এপ্রিল) শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে ডেমরা থানা-পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে। সেদিনই আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন নোবেল। সেই সুযোগে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন, যা পরবর্তীতে ফেরত না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ।

২০২৫ সালের ১৩ আগস্ট মামলাটি দায়েরের পর আদালত তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি জমা দেয়া প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এর আগে, ২০২৫ সালের ১৯ মে ‘ধর্ষণ ও মারধর’ মামলায় গ্রেপ্তার হন নোবেল। পরে সেই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৭:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৯১ Time View