০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলো বুবলি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বেশ কিছুদিন ধরেই জনসম্মুখে কম দেখা যাচ্ছিলেন। তার এই হঠাৎ আড়ালে চলে যাওয়া ঘিরে সামাজিক মাধ্যমে নানা জল্পনা তৈরি হয়েছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় তিনি অন্তঃসত্ত্বা কি না।

এ সময় অনেকেই ধারণা করেছিলেন, অভিনেত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার এই নীরবতা ও রহস্যময় অনুপস্থিতি ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

এরই মধ্যে সব জল্পনার মাঝে নতুন এক ফটোশুট প্রকাশ করেন বুবলী। বৈশাখী আবহে করা এই ফটোশুটের ছবিগুলো সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

ছবিতে লাল-সাদা শাড়িতে দেখা যায় তাকে। তবে কেবল সাজগোজ নয়, শাড়ি পরার ভিন্নধর্মী স্টাইলও নজর কাড়ে সবার। সেই সঙ্গে ছবির নিচে ভক্তদের মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে নানা কৌতূহল ও প্রশ্ন।

অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করলেও, একটি বড় অংশের মন্তব্যজুড়ে রয়েছে মাতৃত্ব সংক্রান্ত জল্পনা। কেউ জানতে চেয়েছেন ‘বেবিবাম্প’ কোথায়, আবার কেউ মন্তব্য করেছেন ‘প্রেগন্যান্ট অবস্থাতেও এত সুন্দর কীভাবে!’

কিছু মন্তব্যে ধারণা করা হয়েছে, সন্তানের আগমনের খবর কবে জানা যাবে। আবার শাড়ি পরার ধরন নিয়েও অনেকে মনে করছেন, হয়তো তিনি কিছু আড়াল করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, শবনম বুবলী ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেন। পরবর্তীতে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সন্তানের মা হিসেবে বুবলীকে স্বীকৃতি দিয়ে আসছেন শাকিব খান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৩৮ Time View