০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি কাউকে খুশি করতে পারবেন না : ভাবনা

ছবিঃ সংগৃহীত

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে থাকতে রাজি নন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক মন্তব্য নিয়ে কথা বলেছেন তিনি।

উপস্থাপনার নতুন অভিজ্ঞতায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, ‘না, আমি প্রস্তুত ছিলাম না। কারণ আমি তো জানি না যে আসলে কীভাবে মানুষ রিঅ্যাক্ট করবে। আর যারা নেতিবাচক কথা বলে, তারা সংখ্যায় খুব কম। এখন তাদের জন্য কি আমরা কাজ করব না? এটা তো হতে পারে না, তাই না?’

তার কথায়, ‘আমার কাজ ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। এখন ২% মানুষ বাজে কথা তো বলবেই। আপনি কাউকে খুশি করতে পারবেন না ১০০%, রাইট? তো তার জন্য কি আমি বাসায় বসে থাকব? আমি একটা নতুন কাজ এক্সপেরিয়েন্স করব না? অফকোর্স আমি করব।

সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকেই বড় করে দেখছেন এই অভিনেত্রী। তার ভাষ্যমতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন, ‘আমাকে বেশি সংখ্যক মানুষ অ্যাপ্রিশিয়েট করেছে এই যে আপনারা বলছেন, ভালো হয়েছে। আমি নতুন একটা কাজের সুযোগ পেলাম, আমি কেন করব না? আমি তো আমাদের প্রাইম মিনিস্টারের ইন্টারভিউ করতে চাই নেক্সট।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘আমাকে যদি কোনো নির্মাতা বলে যে, এই ক্যারেক্টারটা করতে হবে যে ক্যারেক্টারটা আসলে বাইক চালাতে হবে… অথচ আমি তো রিয়েল লাইফে বাইক চালাতে পারিই না! এখন যদি সে আমার ওপর চ্যালেঞ্জ ছুড়ে দেয়, এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নেই যে- আচ্ছা, এখন আমাকে বাইক চালানো শিখতে হবে এই চরিত্রের জন্য। তো উপস্থাপনাটাও আমার জন্য খুবই নতুন ছিল।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৯৩ Time View