০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ সংকটের কথা জানালেন শাহরুখের সহঅভিনেত্রী

কাশমীরা শাহ। ছবি: সংগৃহীত

গ্ল্যামার জগতের ঝলমলে পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য সংগ্রামের গল্প। ঠিক তেমনই নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কঠিন দিনগুলোর কথা মনে করে আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করলেন বলিউড অভিনেত্রী কাশমীরা শাহ। সম্প্রতি ভারতী সিং ও হর্ষের ইউটিউব পডকাস্টে এসে কাশমীরা জানান, তার প্রথম দিকের বড় কাজগুলোর একটি ছিল ‘ইয়েস বস’ যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও জুহি চাওলা।

কিন্তু পর্দায় ধনী ও গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবন ছিল একেবারেই ভিন্ন। কাশমীরা বলেন, আমি তখন খুবই সংগ্রামের মধ্যে ছিলাম। এই সিনেমার জন্য আমি মাত্র ৩০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলাম। আমার নিজের কোনও গাড়িও ছিল না। 

তিনি আরও জানান, শুটিং সেটে তিনি অটো রিকশায় করে যেতেন। এমনকি সহ-অভিনেতারা যেন বিষয়টি জানতে না পারেন, সে জন্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই সেটে পৌঁছে যেতেন। তিনি বলেন, আমার শুটিং করার সময় ছিল  সকাল ৯টা, কিন্তু আমি ৭টায় চলে যেতাম। কারণ আমি চাইতাম না কেউ আমাকে অটোতে আসতে দেখুক।

‘ইয়েস বস’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

কাশমীরা জানান, তখন তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, তিনি নিজের মাকেও জানাননি যে তিনি ‘ইয়েস বস’-এ কাজ করছেন। পরে সিনেমা হলে নিয়ে গিয়ে মাকে দেখান সিনেমাটি। তিনি আরও বলেন, মেকআপ ছাড়া কেউ আমাকে চিনত না, আর তখন আমার কাছে টাকাও ছিল না। 

উল্লেখ্য, ‘ইয়েস বস’ ছিল কাশমীরার প্রথম হিন্দি সিনেমা। পরের বছর তিনি ‘প্যায়ার তো হোনা হি থা’-তে অভিনয় করেন, যেখানে ছিলেন কাজল ও অজয় দেবগন। পরবর্তীতে তিনি হেরা ফেরি, জঙ্গল-সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন এবং একাধিক আইটেম গানেও পারফর্ম করেন। এছাড়া ‘বিগ বস’-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
৮৯ Time View