০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ক্রিকেটারদের বড় সুখবর দিলেন তামিম

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন তামিম ইকবাল খান। দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই ক্রিকেটারদের বড় সুখবর দিল তার নেতৃত্বাধীন নতুন বোর্ড।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এনএসসি। তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দায়িত্ব পাওয়ার পর আজ (বুধবার) দ্বিতীয়বারের মতো সভা করেন নতুন কমিটির সদস্যরা। আর দ্বিতীয় সভা শেষেই ক্রিকেটারদের জন্য বড় সুখবর দেন তামিম ইকবাল। নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এ প্রসঙ্গে সভা শেষে তামিম ইকবাল বলেন, ‘আজকে কয়েকটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছি। আমাদের নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ম্যাচ ফি সম্পর্কে আপনাদের ধারণা আছে? আমি জানি না আপনারা জানেন কি না। এটা একটা সময় ১ হাজার টাকা ছিল। তারপর এটাকে ৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। আমার কাছে মনে হয় এটা কোনোভাবেই ঠিক না।’

তিনি আরও বলেন, ‘আজকে আমরা যেটা অনুমোদন দিয়েছি আমি বলব না, এটা খুব ভালো। কিন্তু এটা তুলনামূলক ভালো। কারণ সবকিছু বাড়ানোর একটা সীমাবদ্ধতা আছে। এখন থেকে তারা টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার টাকা, ওয়ানডের জন্য ১৫ হাজার টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন।’ এছাড়া লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য পুরুষরা পাবেন ১ লাখ টাকা করে, যা আগে ছিল ৭০ হাজার টাকা।

মেয়েদের ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির তালিকায় ৩০-৩৫ জন ক্রিকেটার আছেন। তাদের ৩০ হাজার টাকা করে মাসিক বেতন ছিল। সেটা বাড়িয়ে ৪০ হাজার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:৫৪:০২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
১০৮ Time View