০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ জনের স্কোয়াড প্রায় চূড়ান্ত

বিশ্বকাপ শুরুর প্রায় দুই মাস আগেই স্কোয়াডের ২২ জন ফুটবলারের নাম চূড়ান্ত করে ফেলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এ তথ্য জানিয়েছে।

দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোটে পড়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হলেও জানা গেছে, তিনি ৬-৮ সপ্তাহের মধ্যে সেরে উঠতে পারেন। তবে উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এজন্য বিকল্প পরিকল্পনা হিসেবে লিওনার্দো বালের্দি-কে প্রস্তুত রাখা হচ্ছে। পাশাপাশি দলে জায়গার লড়াইয়ে আছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা।

চোটের কারণে হুয়ান ফয়েথ ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। ফলে ডিফেন্স লাইনে প্রতিযোগিতা আরও বেড়েছে। নিশ্চিত ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ ও বালের্দি।

🧤 সম্ভাব্য স্কোয়াড (২২ জন)

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই);

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ);

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেস (অ্যাথলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাথলেতিকো মাদ্রিদ);

ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে (অ্যাথলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে লোপেজ (পালমেইরাস)।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
২৪৯ Time View