০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে থাকবে আলাদা লাইন

ছবি সংগৃহীত

সরকারি চাকরিজীবী ও জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের জন্য তেল সরবরাহ সহজ করতে শরীয়তপুরের জাজিরা উপজেলা-তে বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য ফিলিং স্টেশনে তাদের জন্য আলাদা লাইন রাখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে চালু হওয়া এই ব্যবস্থায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক ঘণ্টা করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাম্পে তেল মজুত থাকা সাপেক্ষেই এই সুবিধা কার্যকর থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার ‘মেসার্স হাসান মাহমুদ নায়েব ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের জন্য আলাদা লাইনে জ্বালানি দেওয়া হবে।

নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এই বিশেষ সেবা চালু থাকবে।

এর আগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুন এই উদ্যোগে সরকারি কর্মচারীরাও অন্তর্ভুক্ত হলেন।

সংশ্লিষ্টদের নির্ধারিত সময় মেনে পাম্পে উপস্থিত থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
১২৩ Time View