০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গালিগালাজে কি ‘সওয়াব’ মেলে—প্রশ্ন তুললেন নিলয় আলমগীর

নিলয় আলমগীর । ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণী অধিকার নিয়ে কথা বলতে গিয়ে সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বাগেরহাটে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানালে নেটিজেনদের একাংশ তার ওপর অকথ্য ভাষায় আক্রমণ করেন।

এ ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন—গালিগালাজ করলেই কি বেশি ‘সওয়াব’ পাওয়া যায়?

নিলয় জানান, কুকুর বা প্রাণী সংক্রান্ত কোনো পোস্ট করলেই একদল মানুষ আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ব্যক্তিগতভাবে গালিগালাজ করে। তার ভাষ্য, অনেকেই মনে করেন তিনি শুধু প্রাণীদের নিয়েই ব্যস্ত থাকেন এবং মানুষের বিষয়ে উদাসীন—যা সঠিক নয়।

তিনি বলেন, মানুষ নিজের সমস্যার কথা নিজেই বলতে পারে, কিন্তু প্রাণীরা তা পারে না। সে কারণেই তিনি তাদের পক্ষ থেকে কথা বলেন।

গালিগালাজের জবাব না দেওয়ার কারণও ব্যাখ্যা করেন এই অভিনেতা। তার মতে, প্রতিক্রিয়া দিলেও সমালোচকদের মনোভাব বদলাবে না, বরং তা সময়ের অপচয়।

সবশেষে সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তিনি তাদের জন্য প্রার্থনা করেন—যেন তারা অন্যকে সম্মান করতে শেখে এবং সমাজের উপকারে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ১১:০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৬৪ Time View