০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’

অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’। বুধবার (২২ এপ্রিল) প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে এর টিজার প্রকাশের পর বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় প্রিমিয়াম কনটেন্ট হিসেবে এটি প্রকাশিত হয়।

গত বছর এই একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘পাপ কাহিনী’ সিরিজটিও ব্যাপক প্রশংসিত হয়েছিল।

এর আগে বুধবার প্রকাশিত ৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই ছিল সতর্কবার্তা, ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’ এরপর দেখানো হয় সিরিজটির বিভিন্ন ঝলক। তবে টিজারে কোনো সংলাপ রাখা হয়নি, কেবল আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেছে।

ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্প নিয়ে সিরিজটি আবর্তিত হয়েছে বলে জানা যায়।

মানব সম্পর্কের জটিলতা, আবেগের টানাপোড়েন, পরকীয়া, প্রতারণা, লোভ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকার দিক কেন্দ্র করে চারটি ভিন্ন গল্পে সিরিজটি নির্মিত হয়েছে। এতে দেখানো হয়েছে ভালোবাসা কখনো আশ্রয়, আবার কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। 

প্রথমদিন চারটি গল্পের প্রথমটি মুক্তি পেয়েছে। বাকিগুলো শিগগিরই আসবে।

সিরিজটি প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, পাপ কাহিনী ২ বাস্তব জীবনের বিভিন্ন সম্পর্কের ভাঙন ও মানসিক জটিলতার প্রতিচ্ছবি। প্রতিটি পর্বে আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের গভীর আবেগ ও সংকটগুলো নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে।

প্রথম কিস্তির মতো এবারের কিস্তিতেও ইঙ্গিত পাওয়া গেছে এতে প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প থাকবে। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৮:৪১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
৫৪৯ Time View