০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়া পরেই বোনের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় বোনের জানাজায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে বোনের জানাজায় অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
আসাদুজ্জামান চৌধুরী নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। গত বছর একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাগারে ছিলেন।






















