০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ছিলেন।

জানা গেছে, জমি-সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় যান। সেখানে সৈয়দপুর মহিলা দলের কয়েকজন নেত্রীও উপস্থিত ছিলেন।

সালিশ চলাকালে একপর্যায়ে জাহানারা উত্তেজিত হয়ে মহিলা দলের নেত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

পরে থানা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর থানার সামনেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত তাকে নীলফামারী সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায়।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, নীলফামারী সদরের একটি মামলায় আওয়ামী লীগ নেত্রী কাজী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১২:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৩২ Time View