০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের এক টিকিটের দাম উঠল ২৮ কোটি টাকা

২০২৬ বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে। ফিফার পুনঃবিক্রয় সাইটে ফাইনালের জন্য চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে, যার প্রতিটির দাম প্রায় ২৩ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় মোট মূল্য দাঁড়াচ্ছে প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা। এমন তথ্য প্রকাশ করেছে The Guardian।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত MetLife Stadium-এ বসবে বিশ্বকাপ ফাইনালের আসর। প্রতিবেদনে বলা হয়েছে, এই উচ্চমূল্যের টিকিটগুলোর আসন ৪৫ নম্বর সারির ১২৪ নম্বর ব্লকের ৩৩ থেকে ৩৬ নম্বর সিটে।

ফিফা মূল টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেও পুনঃবিক্রয় বা এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে দাম নির্ধারণের ওপর তাদের সরাসরি নিয়ন্ত্রণ থাকে না। তবে প্রতিটি টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে ফি নেয় ফিফা, ফলে এই লেনদেন থেকে বড় অঙ্কের আয়ও করবে সংস্থাটি।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুধু এই ক্ষেত্রেই নয়, সামগ্রিকভাবেও অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম প্রায় ১০ হাজার ৯২৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকা।

বিশেষজ্ঞদের মতে, ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার টিকিটের দাম অন্তত চার গুণ বেশি, যা সাধারণ দর্শকদের জন্য ফাইনাল মাঠে গিয়ে দেখা আরও কঠিন করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ০১:৩৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
৩০ Time View