০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এক ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফের সচল ফেরি চলাচল

কালবৈশাখী ঝড়ের কারণে সাময়িকভাবে অচল হয়ে পড়েছিল দেশের অন্যতম ব্যস্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। ঝড়োহাওয়া ও বৃষ্টির কারণে রোববার (২৬ এপ্রিল) বিকাল ৪টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর বিকাল ৫টা ৪০ মিনিটে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঝড়ের সময় নদীতে তীব্র ঢেউ ও দমকা বাতাসের কারণে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়।

এ সময় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো-রো ফেরি এনায়েতপুরী, ৪ নম্বর ঘাটে ভাষা শহীদ বরকত এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নোঙর করে রাখা হয়।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ৩ নম্বর ঘাটে শাহপরান ও কুমিল্লা, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও ক্যামেলিয়া এবং ৭ নম্বর ঘাটে খানজাহান আলী, ঢাকা ও বাইগার ফেরিগুলো নিরাপদে নোঙর করে রাখা হয়।

ঝড়ের তীব্রতা কমে গেলে এবং নৌপথ নিরাপদ বিবেচিত হওয়ায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

Update Time : ১০:২৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
৩৩ Time View