বাংলাদেশের একাদশ কেমন হবে? টি-টোয়েন্টিতেও কি দেখা যাবে তিন পেসার?
এক সময় যা ছিল কল্পনারও বাইরে, এখন সেটাই বাস্তব। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—সব ফরম্যাটেই বাংলাদেশ দলে জায়গা করে নিচ্ছে তিনজন ফাস্ট বোলার।
সম্প্রতি ওয়ানডে সিরিজে সেই ফর্মুলা দারুণভাবে কাজে লেগেছে। প্রথম ম্যাচে শরিফুল ইসলামের চার উইকেট, এরপর নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানের পাঁচ উইকেট—সব মিলিয়ে পেস আক্রমণই গড়ে দিয়েছে সাফল্যের ভিত।
এখন প্রশ্ন—চট্টগ্রামের টি-টোয়েন্টিতেও কি একই পরিকল্পনা?
দলের পাঁচ পেসারের মধ্যে সাইফউদ্দিন ও গাফফার সাকলাইন ব্যাটিংও পারেন। তাই তিন পেসারের সঙ্গে একজন পেস অলরাউন্ডার রাখার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য পেস আক্রমণে থাকছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তৃতীয় পেসার হিসেবে দেখা যেতে পারে সাইফউদ্দিন অথবা রিপন মণ্ডলকে।
অন্যদিকে ব্যাটিং লাইনে থাকছে ছয়জন প্রতিষ্ঠিত ব্যাটার। ওপেনিংয়ে তানজিদ তামিম ও সাইফ হাসান। তিন নম্বরে অধিনায়ক লিটন দাস।
চার নম্বরে পারভেজ ইমন, পাঁচে তাওহীদ হৃদয় এবং ছয়ে শামীম পাটোয়ারী।
স্পিন বিভাগে দেখা যেতে পারে শেখ মেহেদী এবং রিশাদ হোসেন অথবা নাসুম আহমেদকে।
সব মিলিয়ে সম্ভাব্য একাদশ—
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী, রিশাদ বা নাসুম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম এবং সাইফউদ্দিন বা রিপন মণ্ডল।
এখন দেখার বিষয়—বাংলাদেশ কি টি-টোয়েন্টিতেও তিন পেসারের সফল ফর্মুলা ধরে রাখতে পারে?


























