০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমন ম্যাচ জেতাতে না পারলে সেটা হবে আমাদের ব্যর্থতা’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৮৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে কাজটা কঠিন মনে হলেও তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটে ভর করে ৬ উইকেটের জয় পায় টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের দায়িত্ববোধের কথা জানিয়ে হৃদয় বলেন, ‘দেখুন, এরকম ম্যাচ যদি আমরা না জেতাতে পারি, তবে সেটা হবে আমাদের ব্যর্থতা। ব্যাটার হিসেবে আমাদের এসব দায়িত্ব নিতেই হবে। আমি চেষ্টা করেছি ওই সময় যতটুকু সম্ভব আক্রমণাত্মক ক্রিকেট খেলতে। ওই পরিস্থিতিতে অ্যাটাকিং অপশনটাই দল জেতানোর জন্য আমার কাছে সেরা মনে হয়েছে।’

টি-টোয়েন্টির অনিশ্চয়তা নিয়ে হৃদয় আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি খেলাটাই এমন; এক-দুই ওভার ভালো হলে ম্যাচ যেমন হাতের মুঠোয় আসে, তেমনি এক-দুই ওভার খারাপ হলে প্রতিপক্ষের হাতে চলে যায়। আমরা যদি দুই ওভার ভালো ব্যাটিং বা বোলিং করি, অথবা দ্রুত গুটিকয়েক উইকেট নিতে পারি—তবেই মোমেন্টাম পাওয়া সম্ভব। এই খেলায় সবসময় পাল্লা একবার এদিকে তো একবার ওদিকে ঝুঁকে থাকে।’

নিজের পরিকল্পনার কথা জানিয়ে হৃদয় বলেন, ‘আমার স্বাভাবিকভাবে পরিকল্পনা ছিল ওই পরিস্থিতিতে রান দরকার ছিল, রান একটু কম হয়ে গিয়েছিল। শুধু আমার পরিকল্পনা ছিল আমি অ্যাটাক করব। কারণ ওইখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তবা কঠিন হয়ে যেতো দলের জন্য। আমি শুধু চেষ্টা করেছি যতটুকু অ্যাটাক করা যায়।’

নিজের ব্যক্তিগত পরিকল্পনা নিয়ে হৃদয় বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী তখন দ্রুত রান দরকার ছিল, রান রেট কিছুটা কমে গিয়েছিল। আমার লক্ষ্য ছিল শুধুই আক্রমণ করা। কারণ ওই মুহূর্তে ডমিনেট করতে না পারলে দলের জন্য ম্যাচটি কঠিন হয়ে যেত। আমি শুধু আমার সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছি।’

দলের সম্মিলিত পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘সবই খেলার অংশ। কোনোদিন পাওয়ার-প্লে ভালো হবে, কোনোদিন মিডল অর্ডার খারাপ হবে- এটাই স্বাভাবিক। যেদিন টপ অর্ডার ব্যর্থ হবে, সেদিন মিডল অর্ডারকে বাড়তি দায়িত্ব নিতে হবে। এটি যেহেতু দলীয় খেলা, তাই প্রতিনিয়ত সবাই ভালো করবে না- এটাই স্বাভাবিক। তবে দিনশেষে আমরা দারুণভাবে ফিরে এসেছি, আলহামদুলিল্লাহ।’

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৯০ Time View