০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষের পথে।

৫০তম পর্বের একটি দৃশ্যে আবেগাপ্লুত হয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিচারণা করেছেন নাটকের নির্মাতা মোস্তফা কামাল রাজছবি: রাজের ফেসবুক

পারিবারিক আবেগঘন গল্পে নির্মিত এই নাটকটি গত বছরের ৫ নভেম্বর থেকে সম্প্রচার শুরু হয়ে প্রতিটি পর্বেই দর্শকদের ভালোবাসা পেয়েছে। শেষ পর্যায়ে এসে নাটকটির বিভিন্ন দৃশ্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া ৪৯তম পর্ব দর্শকদের আবেগে ভাসিয়েছে। এপিসোডে ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যুর দৃশ্য দেখানো হয়, যা ইউটিউবে প্রকাশের মাত্র ৪৯ মিনিটেই এক মিলিয়ন ভিউ অতিক্রম করে এবং ১ ঘণ্টা ৪৯ মিনিটে দুই মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলে।

৫০তম পর্বে দেখা যায়, বাবার লাশ খাটিয়ায় বহন করছে ফাহাদ। এই দৃশ্য নির্মাণ করতে গিয়ে নিজের জীবনের এক গভীর স্মৃতির কথা তুলে ধরেছেন নাটকের নির্মাতা মোস্তফা কামাল রাজ। সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, বাস্তব জীবনে প্রিয়জনের লাশ কাঁধে নেওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা বহনের মতো। সেই অভিজ্ঞতাই ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আবার নতুন করে অনুভব করেছেন তিনি।

একটি সাক্ষাৎকারে রাজ জানান, শেয়ার করা ছবিটি তার মায়ের লাশ বহনের সময়ের। তিনি আরও বলেন, নাটকের ফাহাদের বাবার মৃত্যুর দৃশ্যসহ অনেক ঘটনাই তার নিজের বাবার মৃত্যুর বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। শুটিংয়ের সময় মনিটরে সেই দৃশ্যগুলো দেখা তার জন্য অত্যন্ত কষ্টকর ছিল।

জানা গেছে, মোট ৫২ পর্বে শেষ হবে নাটকটি। শেষ পর্বটি বিশেষ মেগা এপিসোড হিসেবে প্রচার করা হবে।

প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আই-এ প্রচারিত হচ্ছে নাটকটি এবং পরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়। প্রায় সাত মাসের দীর্ঘ যাত্রা শেষে এবার শেষ হতে যাচ্ছে দর্শকপ্রিয় এই ধারাবাহিক।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৯:২৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
৭৮ Time View