০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী

মৌসুমী। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। প্রায় দুই বছর পর নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর মাধ্যমে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। এর আগে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘সোনার চর’ সিনেমায়। নতুন এই ছবিটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

বর্তমানে প্রবাসে স্থায়ী হলেও ভক্তদের জন্য নতুন কাজ নিয়ে ফিরছেন মৌসুমী। ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ ছবির গল্প আবর্তিত হয়েছে বিদেশে বসবাসরত এক নারীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। এতে দেখানো হয়েছে—বাংলাদেশে স্বামী রেখে বিদেশে গিয়ে একজন নারীর দ্বিতীয় বিয়ে এবং সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হওয়া জটিল বাস্তবতা।

ছবিটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ শতাংশ শুটিং যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ বাংলাদেশে ধারণ করা হয়েছে। নির্মাতা নিজেও ছবিতে অভিনয় করেছেন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, এই সিনেমার মূল উদ্দেশ্য নারীর মর্যাদা ও সম্মানকে তুলে ধরা। পাশাপাশি প্রবাস জীবনের কঠিন বাস্তবতা এবং সংগ্রামের দিকটিও এতে ফুটে উঠেছে। আরও জানা গেছে, গল্পটি বাস্তব জীবনের ঘটনাপ্রবাহ থেকে অনুপ্রাণিত।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
৫৬৩ Time View