০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ, স্বামীর পরিচয় এখনো রহস্য

বিনোদন ডেস্ক । বেঙ্গল আই নিউজ

শাহ হুমায়রা সুবাহ

গোপনে বিয়ে করলেন আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। সম্প্রতি গোপনে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। যদিও বিষয়টি এতদিন আড়ালে ছিল, পরে নিজেই বিয়ের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। তবে এখনো স্বামীর নাম-পরিচয় জানাতে চাননি তিনি।

সুবাহ জানিয়েছেন, কিছুদিন আগেই তাদের বিয়ে নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে এতদিন বিষয়টি প্রকাশ করা সম্ভব হয়নি।

জানা গেছে, তার স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যদিও তার পরিবারের সদস্যরা ঢাকাতেই থাকেন।

অভিনেত্রী আরও জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

এরই মধ্যে স্বামীর সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সুবাহ। সেখানে ভক্ত-অনুরাগীরা তাকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। সহকর্মীরাও তার প্রতি শুভকামনা জানিয়েছেন।

প্রসঙ্গত, একসময় ক্রিকেটার নাসির হোসেন-এর সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন সুবাহ। পরবর্তীতে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন-এর সঙ্গে তার বিয়ে এবং দাম্পত্য কলহ ঘিরে আইনি জটিলতাও তৈরি হয়েছিল। পরে তাদের বিচ্ছেদ ঘটে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

About Author Information
Update Time : ০৫:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
১০৬ Time View